Posts

মুখোমুখি সমরেন্দ্র বিশ্বাস - রংরুট পত্রিকা ( একটি সাক্ষাত্‌কার )

 মুখোমুখি সমরেন্দ্র বিশ্বাস -  রংরুট পত্রিকা সম্পাদক রংরুট:   সকলের আগে ত্রৈমাসিক রংরুটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।রংরুটেরএই বিশেষ সংখ্যায় আপনাকে স্বাগতম। আপনার লেখালেখির পরিধি মূলত কাব্যসাহিত্য কেন্দ্রিক। কবিতার প্রতি এই বিশেষ আগ্রহের সূত্রপাত ঠিক কি ভাবে ? সমরেন্দ্র বিশ্বাস:    আমার লেখালেখির শুরু অবশ্যই কবিতা দিয়ে। বাচ্চা বয়সে ট্রানজিস্টার রেডিওতে বা মাইকে গান শুনতাম ;  খাট পেতে পাড়ার কোন বাড়ির উঠোনে রবীন্দ্র জয়ন্তী হতো ,  তাতে ছড়া বা ছোট খাটো কবিতা বলার সুযোগও মিলে যেত ;  ঘরে বৃহস্পতি বারে লক্ষীর পাঁচালি পড়া হতো ,  শ্রাবণে সারা মাস ধরে পিসি ও প্রতিবেশীরা মিলে সুর করে মনসামঙ্গল পাঠ করতো। এ সবের মধ্য দিয়ে কখন যে নিজের মধ্যে কবিতা ঢুকে গেল ,  নিজেই জানি না।  কাঁচরাপাড়ার কাছেই জোনপুর অঞ্চলের মফস্বল স্কুল ,  ক্লাস সেভেনে আমার স্কুলে পড়াতে এলেন শুভঙ্কর ঘোষ (সাহিত্যিক ও পরবর্তী সময়ে অধ্যাপক – স্কটিশ চার্চ কলেজ ,  কোলকাতা) – ওনার সংক্ষিপ্ত সান্নিধ্য আমার কাছে কবিতার জগতটাকে আরো খুলে দিলো। আরো যখন ছোট ছিলাম ,  সেই ...

একটি পাঠ-প্রতিক্রিয়া রঞ্জন রায়

  সমরেন্দ্র বিশ্বাসের নতুন কাব্যগ্রন্থ ‘ অনন্ত জলশব্দে আমি ’ একটি পাঠ-প্রতিক্রিয়া                                                  রঞ্জন রায়   প্রস্তাবনা   কবিতা কেন পড়ব বা আমি কবিতা কেন পড়ি? ভাল লাগে বলে । সব কবিতাই ভাল লাগে? যে কোন কবিতা? না, তা কেন হবে। সব কবিতা বুঝতে পারি না যে । বিশেষ করে বর্তমান প্রজন্মের বাঙলা কবিতা। অ , সেই রবীন্দ্রনাথ জীবনানন্দ, সুধীন দত্ত, সমর সেন, সুভাষ মুখুজ্জে হয়ে দম নেয়া । সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। তাহলে আজকালকার কবিতা তুমি বুঝতে পার না , তবু পড়। ঠিক তা নয় , আসলে কবিতা তো ঠিক বুঝবার জন্যে নয় , বাজবার জন্যে । যে কবির কাব্য বা কোন একটি কবিতা আমাকে নাড়া দেয় , আমার মনে একটা অনুরণন তোলে সেটাই আমার কবিতা। তাকে মানে বইয়ের মত বা অভিধানের মত গোদা ভাবে বুঝতে হবে কেন ? কবির শব্দচয়ন বা বাকপ্রতিমা আম...