Posts

Showing posts with the label Poems

খুঁজছি / সমরেন্দ্র বিশ্বাস

  খুঁজছি সমরেন্দ্র বিশ্বাস   একটা গানকে আমি বিশ্বসংসারে তন্ন করে খুঁজছি একটা গান – যা তুমি শুনিয়েছিলে । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি চলে গেছি নীল আকাশে মেলা ধূ ধূ প্রান্তরে জনহীন একটা নির্জন ক্ষেতে যেখানে একদিন আমাকে তুমি শুনিয়েছিলে সেই গান । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে গেছি পাহাড় আর জলপ্রপাতের কিনারে হাওয়ায় হাওয়ায় যে গান জলকণার অভিমান , আমাকে ভিজিয়ে দিচ্ছিল সে সব দিনগুলো । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি রাত্তিরের সেই নির্জন বারান্দায় একরাশ থকথকে রক্তে ভিজে উঠে অপূর্ব বেদনায় একদিন তুমি শুনিয়েছিলে সেই গান । সেই গানটাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি শহরের রাজপথে , রিক্সার টুংটাং শব্দে পথচারীর অরণ্যমায়ায় , রাত্রি নেমে আসা আকাশের নীচে আমরা হাঁটছিলাম , তোমার পদশব্দে সেদিন বেজে উঠেছিল এই গানটাই । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেছি মেসোপটেমিয়ার প্রত্নশহরে , মহেঞ্জোদারোর শিলালিপিতে পার্কসার্কাস কবরস্থানে , ছায়াফেলা গাছ গাছালির নীচে - আমি শুনতে পাচ্ছি তোমার গান , অথচ ছুঁতে পারছি না । সেই গানটাকে খুঁজতে খুঁজতে আম...

না-হওয়ার কথা / সমরেন্দ্র বিশ্বাস

  না - হওয়ার কথা সমরেন্দ্র বিশ্বাস     নরম পালকে লেখা চিরকুট একদিন উড়ে এসেছিল তোর বুকে ঠোঁটের উনোনে ছিল মোমের সোহাগী ফাঁক , বহুকাল আগে খালপাড়ে হাতধরে টেনেছিলি তুই আমি বলেছিলাম , ডিটেকটিভের অন্ধ মিউজিয়াম এখন বন্ধ থাক । তারপর কুহূকের মতো জাহাজের ডেক এসে তুলে নিয়ে গেল তোকে কোলকাতা বাই - লেনে , তুইও চলে গেলি লোকটার সাথে সময়ের ধোঁয়া গুনে ! সেই থেকে আমাদের ছাড়াছাড়ি , দিন গত হয়ে গ্যাছে বহুকাল ঘর সংসার , স্যানিটোরিয়ামের চালা , উড়ে যায় জীবনের ভাঙ্গা পাল ! এসব পেরিয়ে তুই একদিন জীবনানন্দ ট্রামে নামলি তোদের পুরোণো স্টপে , ব্লাউজ পুড়ে গেছে রোদে ঘামে । সিধা চলে এলি আমাদের ভাঙ্গাচোরা খেলা ঘরে - আমি বলি , আমরা ছিলাম ভাই - বোন ;    সেই থেকে আমাদের মাঝে ঝুলে আছে এক হাত ভাঙ্গা টেলিফোন !   [MadhyaBalay – NabaBarsha -2023.]