রক্তাক্ত নক্ষত্রের আলো



সমরেন্দ্র বিশ্বাস
#
আমার পায়ের তলার মাটি বধ্যভূমি
হাওয়ারা এখানে জহ্লাদ
বিগত দিনের দুঃখময় স্মৃতি ভুলে গিয়ে
এখানে আকাশে চাঁদ ওঠে,
স্মৃতি স্তম্ভ উপড়ে ফেলার জন্যে
প্রশাসন পাঠায় সংকেত
#
যে লড়াই লক্ষ বছর আগে
আজো চলেছে তারই পুনরাবৃত্তি;
শুধু মুখোমুখি দুটো দল
#
অবিরাম জ্বলে যাচ্ছে অগ্নিশিখা
#
যে রাস্তা ছুঁয়ে এইমাত্র হেঁটে এলাম
সেইখানে পড়ে থাকে নিয়োগীর লাশ
#
ঘুমন্ত সত্ত্বার অতর্কিত আর্তনাদে
বুলেটবিদ্ধ কাঁপতে থাকে
আগামীর অফুরাণ কথামালা ……
  
 [ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]



Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

খুঁজছি / সমরেন্দ্র বিশ্বাস