এপিটাফ


       
সমরেন্দ্র বিশ্বাস
#
পুনর্জন্ম মানি না
জানি শুধু বয়ে যাওয়া জীবনের জলস্রোতে
এই নদী ধরেছিল জলযান-ভালোবাসা
আজীবন জন্মভর বড় সন্নিহিত ছিল সংগ্রামের পুঁজি
হাজারো মৃত্যুর পথে
তাই আমি পথ চলি পায়ে ছুঁয়ে পৃথিবীর পাপ ভালোবাসা
পুনর্জন্ম মানি না
কমরেড, তবু আমি জন্ম নেই বারে বারে
তোলপাড় জনস্রোতে, জেদে ও জেহাদে, হাসিতে বিষাদে
ফুলে ফলে ঘাসে
কমরেড, তবু আমি জন্ম নেই বারে বারে দুচোখের স্বপ্ন উপকূলে
                               
 [ কাব্যগ্রন্থ - তবু স্পন্দমান পথ / 1986 ]

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা