অণুগল্প এমারজেন্সি সমরেন্দ্র বিশ্বাস জেলে আর জায়গা দেয়া যাচ্ছে না। সুপারেন্টেন্ড চিন্তিত। রাজনৈতিক কর্মীরা তো আছেই। এ ছাড়া জেলে এসে ঢুকছে বদমাস , চোর , পকেটমার , ঘুসপেটিয়া , খুনী , আত্মহত্যায় বিফল মহিলা , ধর্ষক , দাঙ্গাবাজ , দেশদ্রোহী - নানা ধরণের লোক ! সুপারেন্টেন্ড নিরুপায় হয়ে জেলের ওভারক্রাউডিং-এর বিষয়টা নিয়ে কারামন্ত্রী র সাথে দেখা করলো। তাকে প্রস্তাব দি লো - কম দোষী বা সাধারণ কয়েদীদের কারা বাসের মেয়াদ কম ক রে দেয়া হোক। তা তে নতুন কয়েদীদের জেলে জায়গা দিতে সুবিধে হ বে । কারামন্ত্রী ও চিন্তিত! বললেন - তাড়াতাড়ি ছুটি ক রানোর ব্যাপারে আইনের কিছু ফ্যাকরা আছে। তবে প্রস্তাবটা ভালো , বিশেষত দেশ জুড়ে যখন এতো এতো কয়েদী! সবাইকে যখন জেলে জায়গা দেয়া যাচ্ছে না। আমি জানি, শহরের অন্য সব জেলখানাগুলোরও একই অবস্থা। কোন জেলেই পা ফেলার জায়গা নেই! জেল সুপারেন্টেন্ড কারামন্ত্রীকে বললো - ব্রিটিশ আমলে ভারতবর্ষে সত্যাগ্রহী আন্দোলনের দিনগুলো ? তখনকার জেল - ভরো আন্দোলন ! সে যুগে কতো কতো মানুষ আইন-অমান্য করে জেল ভরাতে আসতো! এই সমস্যা সমাধানের জন্যে কয়েদী দের...
হিসেবের খাতা সমরেন্দ্র বিশ্বাস # যাত্রাপথের ব্যস্ততাতেও নিয়মিত লেজার করতাম লিখতাম ডেবিট ও ক্রেডিট । আজ যখন ফাইন্যাল হিসেব করবো তখন দেখছি একটা লেজারও খুঁজে পাচ্ছি না । তোমাদের কোন ঋণই নেই আমার কাছে – বরং আমার এই পোষাক , এই শরীর , পায়ের নীচের একটু মাটি রেখে যাচ্ছি তোমাদের কাছে , শুভেচ্ছা রইলো , এসব ফেরৎ নিতে আমি আর কখনোই এখানে আসবো না ! R-1 / 03.04.2021 প্রকাশিত - বম্বে Duck শারদীয়া – ই ম্যাগ - ২০২০
পাখির শিস # সমরেন্দ্র বিশ্বাস # আমার ভাবুক অরণ্যের পাশেই ছিলো হলুদ পাখির শিস! একদিন সবুজ বাগানে যাবার রাস্তায় ধাবমান চপ্পলের শব্দ থামিয়ে যে পাখিটা আচমকাই শিস দিয়ে ছিলো তাকে আকাশে অনেক খুঁজেছি । আজকাল পাশের বিল্ডিং-এর জানালা থেকে পাখির শিস-এর বদলে কখনো কখনো হারমোনিয়ামে ভেসে আসে ধূসর পালকে ঢাকা ক্লান্ত মেয়েটির পাখি - জীবনের গান! R-1 / 7.10.20 Pub. – ARATRIK & MadhyaBalay
Comments
Post a Comment