ধূপ পোড়ে



সমরেন্দ্র বিশ্বাস
#
এবং উচ্ছ্বাসময়
রাবীন্দ্রিক গান
সরস্বতী পূজা
মনুমেন্ট ময়দান ভীড়
উচ্ছ্বলতা
   লো ভোল্টেজ ল্যাম্প
        পান্ডুরতা
ও সুশ্বেতার মুখ
    মুছে যাচ্ছে-
    মুছে যাচ্ছে
দেয়ালে চক পেন্সিলের দাগ
#
দিনেরা কর্কশ, ডাকে কাক
ভেতরে মুমূর্ষু বিষন্নতা
খোলাচুল ওড়ে না হাওয়ায় –
       ধূপ পোড়ে শুধু –
আরো এক বৈচিত্রহীন রাতের জন্যে
       বয়স্ক ধূপদানি রাত জেগে যায়।

28.07.1977



Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা