অভিজ্ঞান


অভিজ্ঞান / [ I kissed the sword ]
#
সমরেন্দ্র বিশ্বাস
  
উষ্ণ তরবারি দু’ঠোঁটে ছুঁলাম
আবেগে দু’চোখে ভেঙে এল চরাচর –

নিমেষেই বুঝলাম, একি –
দু’গাল বেয়ে ঝরছে রক্ত!

কেউ যেন বলে চলে গেল :
ভালোবাসলে কখনো –
দু’চোখের সমুদ্রে জল ধরতে নেই।
[ সেপ্টেম্বর-’৮৮ ]
# # #

Picture collected from Net
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]


Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা