মানুষ ভেজানো বৃষ্টি




সমরেন্দ্র বিশ্বাস
#
বন্ধ কারখানা শহরে এখনো একটা চিমনী নিঃসঙ্গ দাঁড়িয়ে। অঝোর
বৃষ্টিতেও এ পৃথিবী শুকনো। ঘরগুলোর বন্ধ দরজা, বন্ধ জানালা।
এখানে কেউ যেন কখনো ভেজে নি, কেউ কখনো ভেজে না।
#
এ শহরে তবু এখনো কিছু দরজা খোলা। সেখান আকাশ থেকে ঝরে
শেকড় চোয়ানো বৃষ্টি! জানালার ফাঁক দিয়ে উঁকি দেয় কিছু হাসি।
কিছু ব্যথা। কিছু ইস্তাহার। এখানে রোজ বৃষ্টিপাত। মানুষ- ভেজানো বৃষ্টি।
#
আহা, সবাই যদি আজ এমন বৃষ্টিতে ভিজতাম।

# # #

[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা