ধান

 

ধান

সমরেন্দ্র বিশ্বাস

#

হাতে মেহেন্দীর রঙ মেখে গাছের খড়খড়ির ফাঁক দিয়ে উঁকি মারছে সকাল। গ্রামীন স্কুলের প্রার্থনা সংগীতের মত ধানগাছের সবুজ ছন্দ। ধানের বুকে উঠে এসেছে সদ্য-বিয়োনো গরুর আঠালো দুধ। দুধ শক্ত হ’লে ঈষৎ বাদামি নুড়ির নিরেট জ্যামিতির চাল – অতঃপর মানুষের খিধা।

ধান! তুমি যদি একসঙ্গে ঘর বাঁধতেই শেখালে, তোমার প্রান্তরে কেন এতো রক্ত-ঘাসের সরীসৃপ!

# # #

[ গ্রন্থ – সময়ের পদাবলী / পর্ব – স্রোতে স্রোতে ভাসমান ভেলা ]


Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা