শহরের স্মৃতিস্তম্ভ

 

শহরের স্মৃতিস্তম্ভ  

সমরেন্দ্র বিশ্বাস

#

এই স্মৃতিস্তম্ভে আটকে থাকা

অদৃশ্য রক্তের ছাপ ও অক্ষরগুলো চৈতী মেঘের,

যা একদিন আগুন বেয়ে নেমে এসেছিল মাটিতে।

চার পাশে এখন শুনশান ঘাস,

আর কিছু পৌর প্রধান ফুল।

বাকী সবটাই আজ গল্প কথা!

#

পৌরসভার এই মাননীয় স্মৃতিস্তম্ভটিকে ঘিরে

পরিপাটি মার্বেল পাথর, ফিউজ ল্যাম্পপোষ্ট,

সুসজ্জিত কান্না – যা এখন দৃশ্যমান

সমস্ত কিছুই বিধিবদ্ধ ভাবে কেনা হয়েছিল

অন্ধকার মুদ্রায়, রাত্রির টেন্ডারে!

 

Published in ‘Swinhoon Street’ – Sharadiya -2020



 

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা