ভূপাল : ডিসেম্বর ১৯৮৪

 

ভূপাল : ডিসেম্বর ১৯৮৪

#


মধ্যরাতে অকস্মাৎ

ঘুমন্ত স্বপ্নের মাঝে তড়িৎ ঝট্‌কা-

অতঃপর দাপাদাপি, থেমে যায় চলমান স্বপ্নের স্লোগান।

#

গ্যাস চেম্বার হরদম তৈরী থাকে

বুর্জোয়ার কোটের প্যাকেটে,

এত কিছু না বুঝেই

গাঢ় ঘুমে শুয়ে থাকে

কাঁচি হাতে যতসব কোটের মজুর।

#

অতঃপর

সরকারী অনুদান হাজার টাকায়।

নির্বংশ ভিটে বাড়ির কাপড়ের তারে

কাকের কর্কশ ডাক দিগন্ত কাঁপায়।

ভেসে ওঠে সভ্যতার গলাপচা লাশ।

#

ভারতের দখলী দেয়ালে

আঠা খোলা ছিন্ন এক পোষ্টারের মতো

আপাতত ঝুলে থাকে ভূপাল নগরী –

অন্তর্গত জ্বর আর ঝড়ের ঘর্ষণে

পোস্টারের বর্ণমালা থির থির কেঁপে যায়।

#

সমরেন্দ্র বিশ্বাস

[ তবু স্পন্দমান পথ (1986) ]

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা