হিসেবের খাতা

 

হিসেবের খাতা

সমরেন্দ্র বিশ্বাস

#

যাত্রাপথের ব্যস্ততাতেও নিয়মিত লেজার করতাম

লিখতাম ডেবিট ও ক্রেডিট।

আজ যখন ফাইন্যাল হিসেব করবো

তখন দেখছি

একটা লেজারও খুঁজে পাচ্ছি না।

তোমাদের কোন ঋণই নেই আমার কাছে –

বরং আমার এই পোষাক, এই শরীর, পায়ের নীচের একটু মাটি

রেখে যাচ্ছি তোমাদের কাছে,

শুভেচ্ছা রইলো,

এসব ফেরৎ নিতে

আমি আর কখনোই এখানে আসবো না!

 


R-1 / 03.04.2021

প্রকাশিত - বম্বেDuck  শারদীয়া – ই ম্যাগ - ২০২০

                                             

 

 

 

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

দাবানলের হরফেরা