এই জন্ম ভেসে যায় জলে





সমরেন্দ্র বিশ্বাস
  
ঢেউ ওঠে,  ঢেউ নামে
এই জন্ম ভেসে যায় জলে।
আকাশেরা দিকশূন্য সমুদ্রেতে নামে
দিগন্তেরা মিশে যায় আকাশের দিকে ।
প্রশ্ন নিয়ে মহাশূন্য পৃথিবীতে আজও আমি একা,
উত্তরবিহীন !
ঢেউ ওঠে,  ঢেউ নামে
মানুষের এই জন্ম দিক চিহ্নহীন ভেসে যায় জলে।


[ অনন্ত জলশব্দে আমি ]
© biswas.samarendra@hotmail.com


Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

খুঁজছি / সমরেন্দ্র বিশ্বাস