তোমার জন্যে



সমরেন্দ্র বিশ্বাস
#
রাত্রে যখন ডাকছে কেউ, দিচ্ছে হাওয়ায় শীষ-
কী করেছি, কী করেছি,
নিজের হাতেই ধরেছি যে তীব্রতম বিষ!
বিষ ধরেছি – বিষ ধরেছি, লোকের তাতে কি?
বিষের জাড়ে রাত্রি পাগল স্বপ্ন দেখেছি।
স্বপ্ন দেখা মৃত্যু সামিল, তোদের তাতে কি –
তোমার জন্যে, তোমার জন্যেই –
তীব্র ঠোঁটে পাগল আমি বিষকে ছুঁয়েছি !

গ্রন্থ- হাওয়া শিকার (1995)

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা