দৃষ্টিপাত

 

দৃষ্টিপাত

সমরেন্দ্র বিশ্বাস

 

১

অন্ধ হাঁটে ।

অন্ধের কুর্নিশ দেখো – কালো থেকে আলোর আজানে !

২

যাকে দেখি দৃষ্টিমান ,

তার চোখ নির্জন কোনায় – মৃত , উদাসীন !

৩

দু’চোখ পকেটে গুঁজে হেঁটে যাচ্ছে কে ?

মনুষ্যত্বহীনতা !

৪

নাদির শাহের চোখ থেকে লুন্ঠনের আলো

চুরি করে গুঁজে রাখে ঘরের সিন্দুকে –

আমলাপ্রধান !

৫

দৃষ্টিতে কি প্রেমকথা লেখা ছিল ?

পড়তে শেখেনি আজও আমাদের চোখ !

৬

ঘসা কাঁচের দৃষ্টি নিয়ে কি করবে ?

চশমাটা ছুড়ে ফ্যালো ,

তুলে নাও বুকের ভেতর রাখা তোমার দুচোখ ।

= # =

# # #

 

 

Comments

Popular posts from this blog

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

হিসেবের খাতা

দাবানলের হরফেরা